Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

BN DESK
03 September 2026, 09:02 PM পড়তে ১ মিনিট
ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো প্রকাশ করল বর্ষসেরা ওয়ানডে একাদশ। ক্রিকেটারদের সারা বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে তৈরি করা এই একাদশে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন পেস তারকা তাসকিন আহমেদ। তবে এই তালিকায় জায়গা হয়নি সবশেষ ওয়ানডে বিশ্বকাপের দুই ফাইনালিস্ট অস্ট্রেলিয়া ও ভারতের কোনো ক্রিকেটারের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের বছরে টেস্ট ও ওয়ানডে ফরম্যাটে দুর্দান্ত পারফরম্যান্স দেখান তাসকিন। চলতি বছরে ওয়ানডে ফরম্যাটে তাসকিন খেলেছেন সাতটি ম্যাচ, যেখানে ২৩.৯ গড়ে নিয়েছেন ১৪ উইকেট। তার এই পারফরম্যান্স তাকে ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান করে দিয়েছে। এছাড়া একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার ৪ জন, আফগানিস্তানের ৩ জন আর পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড থেকে একজন করে।

ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে একাদশ : পাথুম নিশাঙ্কা, রহমানউল্লাহ গুরবাজ, কুশাল মেন্ডিস (উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, শেরফান রাদারফোর্ড, লিয়াম লিভিংস্টোন, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাসকিন আহমেদ এবং হারিস রউফ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ক্রিকইনফো’র বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন

B
BN DESK | 01 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার