Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত

BN DESK
03 September 2026, 09:54 PM পড়তে ১ মিনিট
ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক : চুক্তিতে থাকা ক্রিকেটারদের বেতন ও ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সোমবার (৩ মার্চ) ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১৮ তম বোর্ড মিটিং। যেখানে নতুন কেন্দ্রীয় চুক্তির বিষয়ে আলোচনা ও কেন্দ্রীয় চুক্তিতে কোন কোন ক্রিকেটার জায়গা পাচ্ছেন তা অনেকটাই চূড়ান্ত হয়ে গেছে। 

টেস্ট ক্রিকেটে যেসব ক্রিকেটার নিয়মিত খেলেন তাদের বেতনের দিকে বাড়তি নজর দেবে বিসিবি। বোর্ড সভা শেষে বিসিবি’র পরিচালক ও ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম এসব তথ্য জানান। ফাহিম বলেন, ‘ক্রিকেটারদের বেতন বেড়েছে, ম্যাচ ফিও বেড়েছে। যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের বেতন বাড়ানোর হার অন্যদের তুলনায় বেশি। আমরা ওদের (টেস্ট ক্রিকেটার) ইন্টারেস্ট প্রোটেক্ট (সুরক্ষা) করার চেষ্টা করেছি। সংখ্যা আছে (কত জনের বেতন বাড়ছে), সেটা এখন বলতে চাই না।’

মূলত টেস্ট ক্রিকেট যেসব ক্রিকেটার খেলে থাকেন বেশিরভাগই এক ফরম্যাট খেলে থাকেন। যে কারণে এসব ক্রিকেটারের আয়ের সুযোগ কম। তারা একাধিক ফরম্যাট খেলেন না যে কারণে তাদের বেতন ও ম্যাচ ফি বৃদ্ধির বিষয়টি বিশেষ বিবেচনায় নিয়েছে ক্রিকেট বোর্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ক্রিকেটারদের বেতন-ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্ত

B
BN DESK | 04 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার