Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ক্রিকেট অপারেশন্স ও ওমেন্স উইংয়ের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম

BN DESK
03 September 2026, 10:56 PM পড়তে ১ মিনিট
ক্রিকেট অপারেশন্স ও ওমেন্স উইংয়ের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটিগুলো পুনর্গঠন করা হয়েছে। নতুন কমিটিতে নাজমুল আবেদিন ফাহিমকে ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া, ইফতেখার রহমান মিঠু মিডিয়া কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। ফাহিম সিনহা ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এবং সাইফুল আলম স্বপন ডিসিপ্লিনারি কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন। মাহবুব আনাম গ্রাউন্ডস কমিটির প্রধান হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন এবং আকরাম খান ফ্যাসিলিটিজ কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন। ইফতেখার রহমান মিঠু মিডিয়া কমিটির পাশাপাশি আম্পায়ার্স কমিটিরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

টেন্ডার ও পারচেজ কমিটির প্রধান হিসেবে মাহবুব আনাম এবং অডিট কমিটির প্রধান হিসেবে সালাউদ্দিন নিয়োগ পেয়েছেন। উইমেন্স উইংয়ের প্রধান হিসেবে নাজমুল আবেদীন এবং লজিস্টিকস কমিটির প্রধান হিসেবে ফাহিম সিনহা দায়িত্ব পালন করবেন। কাজী ইনাম বাংলা টাইগার্সের দায়িত্বে পুনর্বহাল হয়েছেন। দুটো খালি আছে ২৩টার মধ্যে। একটা হচ্ছে ওয়ার্কিং কমিটি আর সিকিউরিটি কমিটি বাদ। দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হবে।

এক নজরে স্টান্ডিং কমিটি

ক্রিকেট অপারেশন্স- নাজমুল আবেদিন ফাহিম
ফাইন্যান্স কমিটি-ফাহিম সিনহা
ডিসিপ্লিনারি কমিটি-সাইফুল আলম স্বপন
গেম ডেভলপম্যান্ট কমিটি-ফাহিম সিনহা
টুর্নামেন্ট কমিটি- আকরাম খান
এইজ গ্রুপ টুর্নামেন্ট কমিটি-সাইফুল আলম স্বপন চৌধুরী
গ্রাউন্ডস কমিটি-মাহবুব আনাম
ফ্যাসিলিটি ম্যানেজম্যান্ট-আকরাম খান
আম্পায়ারস-ইফতেখার রহমান
মার্কেটিং-ফারুক আহমেদ
মেডিকেল-মনজুরুল আলম
টেন্ডার এন্ড পারচেস কমিটি-মাহবুব আনাম
মিডিয়া এন্ড কমিউনিকেশন-ইফতেখার রহমান
অডিট কমিটি-মোহাম্মদ সালাউদ্দিন
ওমেন্স-নাজমুল আবেদীন ফাহিম
লজিস্টিক এন্ড প্রটোকল-ফাহিম সিনহা
সিকিউরিটি কমিটি-খালি আছে।
সিসিডিএম-সালাউদ্দিন চৌধুরী
ফিজিক্যাল চ্যালেঞ্জড-আকরাম খান
এইচপি-মাহবুব আনাম
বাংলাদেশ টাইগার্স-কাজী এনাম
ওয়েলফেয়ার-মনজুর আলম।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ক্রিকেট

ক্রিকেট অপারেশন্স ও ওমেন্স উইংয়ের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম

B
BN DESK | 26 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার