Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী খাদে; আহত ৯ 

BN DESK
31 August 2026, 08:07 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী খাদে; আহত ৯ 

নিউজ ডেস্ক:   খাগড়াছড়ির ঢাকা-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জালিয়াপাড়ার মাহবুবনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা শান্তি পরিবহনের দ্রুতগতি সম্পন্ন যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কমপক্ষে একশ ফুট গভীর খাদে পড়ে গেছে। এ ঘটনায় বাসটির সুপারভাইজার ও হেলপারসহ অন্তত ৯ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ জুন) ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- খাগড়াছড়ি সদরের জাহেদা আক্তার (৩৮), হাজেরা আক্তার (২৮) রেদোয়ার (৭), মুন্সীগঞ্জ জেলার নজরুল ইসলাম (৪২), খোরশেদ আলম (৫২), তানিয়া আক্তার (২২), গাড়ির সুপারভাইজার আজাদ হোসেন (৩৬) ও হেলপার রমজান আলী (৪৫)।

যাত্রীদের অভিযোগ, সোমবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকা থেকে খাগড়াছড়ির উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি শুরু থেকেই চালক খুব বেপরোয়াভাবে চালাচ্ছিলেন।

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে শত ফুট গভীর খাদে বাস

আহত যাত্রী মো. ইব্রাহিম বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ এলাকায় একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হলেও ভাগ্যক্রমে বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাই। যাত্রীরা বারবার চালককে সতর্ক করলেও তিনি কারও কথায় কর্ণপাত করেননি।

নজরুল ইসলাম নামে অপর এক আহত যাত্রী বলেন, মঙ্গলবার ভোর ৬টার দিকে বাসটি জালিয়াপাড়ার মাহবুবনগর পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দ্রুতগতির বাসটি রাস্তার বাইরে গিয়ে পাশের খাদে পড়ে যায়। এসময় চালক ঘুমের ঘোরে ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।

দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ, বিজিবি ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে জালিয়াপাড়ায় বিজিবি হাসপাতালে পাঠান। পরে আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রামগড় থানার ওসি মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থলে পোঁছে আহতদের উদ্ধার ও নিরাপত্তার দায়িত্ব পালন করি। দুর্ঘটনার শিকার বাসটি উদ্ধার করে পুলিশের হেফাজতে আনা হবে। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

খাগড়াছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী খাদে; আহত ৯ 

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার