Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

BN DESK
10 October 2025, 09:56 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে  পুলিশ কর্মকর্তার মৃত্যু

খাগড়াছড়িতে প্রশিক্ষণ চলাকালে অসুস্থ হয়ে মারা গেছেন মোতালেব হোসেন নামে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)।

বুধবার (২ জুলাই) সকালে খাগড়াছড়ির এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, সকালে বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রে সেকশন লিডার কোর্সের (এসএলসি) প্রশিক্ষণ চলছিল। এ সময় এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মোতালেব হোসেন ময়মনসিংহে শিল্প পুলিশের কর্মরত ছিলেন। ছয় সপ্তাহের সেকশন লিডার কোর্সে অংশ নিতে খাগড়াছড়িতে এসেছিলেন তিনি। মোতালেব হোসেন টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার তোফাজ্জল হোসেনের ছেলে। 

খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ডেন্ট ডিআইজি পরিতোষ ঘোষ জানিয়েছেন, সকালে এসএলসির ট্রেনিং চলাকালে এএসআই মোতালেব হোসেন পিটিতে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সব আইনি প্রক্রিয়া শেষে তার মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

খাগড়াছড়িতে প্রশিক্ষণকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার