Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খাগড়াছড়ি জেলা আ. লীগ নেতা আশুতোষ চাকমা আটক

BN DESK
10 October 2025, 03:32 PM পড়তে ১ মিনিট
খাগড়াছড়ি জেলা আ. লীগ নেতা আশুতোষ চাকমা আটক

নিউজ ডেস্ক:  খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশুতোষ চাকমাকে শহরের মধুপুর এলাকা থেকে গ্রেফতার করেছে খাগড়াছড়ি জেলা পুলিশ।

শনিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে তাকে গ্রেফতার করা হয়। 

তিনি আইনজীবীদের সংগঠন খাগড়াছড়ি জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতিও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল বাতেন মৃধা বলেন, রাত সাড়ে ৮টার দিকে খাগড়াছড়ি জেলা সদরের মধুপুরের নিজ বাড়ি থেকে আশুতোষ চাকমাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে খাগড়াছড়ি সদর থানাসহ বিভিন্ন থানায় অন্তত ২০টির বেশি মামলা রয়েছে। রোববার তাকে আদালতে তোলা হবে।

এর আগে গত ১৩ নভেম্বর চট্টগ্রামের দামপাড়া এলাকার একটি রেস্টুরেন্ট থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমকে গ্রেফতার করে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

খাগড়াছড়ি জেলা আ. লীগ নেতা আশুতোষ চাকমা আটক

B
BN DESK | 15 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার