Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ১

BN DESK
10 October 2025, 05:17 PM পড়তে ১ মিনিট
খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ১

রাজধানীর খিলগাঁও থানাধীন রেলগেট মোড়ে দায়িত্বরত ট্রাফিক পুলিশের ওপর হামলার ঘটনায় মোস্তাফিজুর রহমান বাবু (৪৭) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খিলগাঁও থানা সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বেলা পৌনে ৩টার দিকে ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম খিলগাঁওয়ের দক্ষিণ সিগন্যালে ডিউটিরত অবস্থায় ছিলেন। এ সময় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. মো. আনোয়ার হোসেন তার ব্যক্তিগত গাড়ি নিয়ে উত্তর সিগন্যাল থেকে আসার সময় সিগন্যালে আটকে যান। এতে বিলম্ব হওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে পুলিশকে গালিগালাজ করেন এবং টাকা নিয়ে সিগন্যাল ছাড়ার অভিযোগ তুলে বিরূপ মন্তব্য করেন। ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম তাকে প্রশ্ন করলে তিনি হুমকি দিয়ে চলে যান।

পরে বিকাল ৩টার দিকে ডা. আনোয়ার হোসেন অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে নিয়ে ৬ থেকে ৭টি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে ফিরে আসেন। তারা দায়িত্বরত ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলামকে লাথি মেরে মাটিতে ফেলে মারধর করেন। এতে তার গায়ে, বুকে, পিঠে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। ডিউটিরত এএসআই রবিউল হাসান এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে তার পোশাকের হ্যান্ডব্যাজ ছিঁড়ে ফেলা হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বেতারযন্ত্রে জানানো হলে আশপাশের পুলিশ সদস্যরা এসে তাদের উদ্ধার করেন। এ ঘটনায় ওই দিনই ট্রাফিক কনস্টেবল রবিউল ইসলাম বাদী হয়ে একটি নিয়মিত মামলা রুজু করলে ডা. আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

খিলগাঁওয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার আরও ১

B
BN DESK | 05 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার