গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাহেবগঞ্জ বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গাইবান্ধার এনডিসি সাদরুল আলমের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়।
এ সময় গোবিন্দগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান উপস্থিত ছিলেন। বাজারে অবৈধভাবে গড়ে ওঠা দোকান, বাড়ি ও বাড়ির অংশ বিশেষ উচ্ছেদ করা হয়। গ্রামীণ এলাকার বাজার এভাবে ভেঙে দেওয়ায় ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছে। তারা দ্রুত বৈধ ব্যবস্থাপনার মাধ্যমে তাদের পুন:বাসনের আবেদন জানিয়েছেন।
এনডিসি সদরুল আলম জানান, এর আগে একাধিকবার বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদ করার উদ্যোগ গ্রহণ করে নানা কারণে সম্ভব হয়নি। উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের প্রকল্পের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।