Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবার বিপুল অংকের টাকা, সিমকার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

BN DESK
10 October 2025, 10:14 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবার বিপুল অংকের টাকা, সিমকার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিপুল সংখ্যক সিম কার্ড, ১১ লাখ ৪ হাজার ৪৯২ টাকা, টাকা গণনার মেশিন, হ্যাকিং এর বিভিন্ন ডিভাইস ও মাদকসহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী। গতকাল সোমবার মধ্যরাত থেকে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে থানায় আনা হয়।

গ্রেফতারকৃতরা হলো- বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে চিহ্নিত হ্যাকার মাসুম বিল্লাহ (২৫) ও একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)। তারা দীর্ঘদিন থেকে হ্যাকিং এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার মাঝরাত থেকে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়ার কাছ থেকে ১১ লাখ, ৪ হাজার, ৪৯২টাকা, ২ হাজার ২৫৪টি সিম কার্ড, সিসি ক্যামেরা, ২টি হার্ড ডিক্স, ৭ টি মোবাইল ফোন, টাকা গণনার মেশিন, বিভিন্ন হ্যাকিং ডিভাইস ও ১৯পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে থানায় আনা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, তাদেরকে মাদক ও প্রতারণা মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবার বিপুল অংকের টাকা, সিমকার্ড, মাদক ও হ্যাকিং ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

B
BN DESK | 24 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার