Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 02:58 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে সোলায়মান সরকার(৪২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার (২৩ জুন) সকালে বাড়ির পাশের একটি গাছ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি উপজেলার কামারদহ ইউনিয়নের বার্নাচন্দ্রশেখর গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে।

প্রতিবেশী ও স্বজনদের সূত্রে জানা যায়, গতকাল রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে রাতে আর ফেরেননি সোলায়মান সরকার। আজ সোমবার (২৩ জুন) সকাল ৯টায় স্থানীয়রা বাড়ির পাশের একটি ইউক্যালিপটাস গাছে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।

এরপর থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায়।গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইকবাল পাশা বিষয়টি নিশ্চিত করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
Unknown

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইলেকট্রিক মিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 23 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার