Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

BN DESK
10 October 2025, 09:52 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় শহিদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শনিবার (৯ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে শহিদ জুয়েল রানা উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করেন।

আজ শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলা পরিষদের হলরুমে ভার্চুয়ালি এ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন গাইবান্ধা জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক(উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) এবং স্থানীয় সরকারের উপ-পরিচালক একেএম হেদায়েতুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা।

অনুষ্ঠানে শহিদ জুয়েলের বাবা-মা ছাড়াও বক্তব্য রাখেন জাতীয়তাবাদী দল বিএনপির নিবার্হী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির ডা. আব্দুর রহিম সরকার, গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম, উপজেলা জাতীয়তাবাদী দলের আহ্বায়ক ফারুক আহমেদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সানোয়ার হোসেন দিপু, জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধন করলেন উপদেষ্টা আসিফ

B
BN DESK | 09 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার