Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত

BN DESK
01 September 2026, 06:34 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত ও ৪ জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় একজনকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

জানা গেছে, গতকাল মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ পৌর এলাকার পান্থাপাড়া হাইস্কুলের পাশে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান যাত্রীবাহী একটি অটোভ্যানকে চাপা দেয়। এতে ভ্যানটি উল্টে দুমড়ে-মুচড়ে গিয়ে দুর্ঘটনায় পতিত হয়। এসময় ঘটনাস্থলেই অটোভ্যানের চালক এবং এক যাত্রী মারা যায়।

দুর্ঘটনায় অটোভ্যানের অপর ৪ যাত্রী গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের সেখান থেকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে একজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফ্ফর হোসেন দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত ও আহতদের কোন পরিচয় পাওয়া যায়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় অটোভ্যানের চালকসহ ২ জন নিহত

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার