Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

BN DESK
04 September 2026, 01:26 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকেরা যাতে বাড়িতে বসে ধান বিক্রি করতে পারেন, তা নিশ্চিত করতে প্রান্তিক কৃষকদের নিয়ে কৃষক অ্যাপ নিবন্ধন কর্মশালার আয়োজন করেছে খাদ্য অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অর্ধশতাধিক কৃষককে নিয়ে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. রওশানুল কাওছারের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মেহেদী হাসান।

এসময় বক্তব্য রাখেন গোলাপবাগ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, ইসলামী আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা আকরাম হোসেন রাজু, ইসলামী যুব আন্দোলন গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাফেজ মুফতি সৈয়দ তৌহিদুল ইসলাম তুহিন, চাতাল মালিক রেজাউল করিম, ব্যবসায়ী কাজী রাসেল, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশন সভাপতি মাহমুদ খান, সহ-সভাপতি রুপম আহমেদ প্রমুখ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কৃষকের অ্যাপ নিবন্ধন কর্মশালা অনুষ্ঠিত

B
BN DESK | 22 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার