গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জের পল্লীতে ছয় বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের পলুপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। আজ শনিবার (২৮ জুন) সকালে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
জানা যায়, গ্রামের হাবিল (৫০) নামে এক ব্যক্তি ফুসলিয়ে বাড়িতে নিয়ে তাকে ধর্ষণ করে বলে থানায় অভিযোগ করেছেন শিশুটির অভিভাবক। ধর্ষণের শিকার শিশুটি রক্তক্ষরণে অসুস্থ হলে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত হাবিল একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।