Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরচাপায় নারী চা দোকানি নিহত

BN DESK
04 September 2026, 01:37 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরচাপায় নারী চা দোকানি নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ঝড়ের সময় বটগাছের ডাল ভেঙে দোকানঘরের নিচে চাপা পড়ে এক নারী চা দোকানি নিহত হয়েছেন। এ সময় বিভিন্ন স্থানে আহত হয়েছেন বেশ কয়েকজন। এ ঝড়ের তান্ডবে পৌরসভাসহ ১৭টি ইউনিয়নের প্রায় সর্বত্রই উঠতি বোরো ধান, ভুট্টা, পাট ও আখক্ষেত, গাছপালা এবং কাঁচা ও আধাপাকা স্কুল-মাদ্রাসা ও ঘরবাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

পৌরশহরসহ উপজেলার বিভিন্ন স্থানে বৈদ্যুতিক খুঁটি উপড়ে পড়ায় বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো উপজেলা। 
স্থানীয়রা জানিয়েছেন, গত শনিবার রাত পৌনে দশটার দিকে হঠাৎ শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের পীরপল বাজারের কয়েকটি দোকানঘরের ওপর একটি বটগাছের বড় ডাল ভেঙে পড়ে।

এ সময় বাজারের চা দোকানি শাপলা বেগম (৩৮) এর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। তার স্বামী পাশের চকমাকড়া গ্রামের খোকা মিয়া কেনাকাটা করতে অন্য দোকানে গিয়ে আটকা পড়ায় প্রাণে বেঁচে যান। ঝড়ের পরপরই রাখালবুরুজ ইউপি চেয়ারম্যান হাসানুল চৌধুরী ডিউক ও গোবিন্দগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিকে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা ইয়াসমিন সুলতানা ঝড়ের কারণে গাছচাপায় এক নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ ও ক্ষতিগ্রস্তদের তালিকা করার জন্য জরিপ করা হচ্ছে। খুব দ্রুতই ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঝড়ে গাছের ডাল ভেঙে ঘরচাপায় নারী চা দোকানি নিহত

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার