Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

BN DESK
10 October 2025, 07:01 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গোবিন্দগঞ্জের ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা মিনি ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় মিনি ট্রাকের চালক নিহত হয়েছেন। গত শনিবার গভীর রাতে মহাসড়কের বকচর নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত চালক জহুরুল ইসলাম (৪০) বগুড়ার কাহালু উপজেলার জোগারপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শনিবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামকস্থানে দাঁড়িয়ে থাকা একটি মিনি ট্রাকে সামনে থেকে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে মিনি ট্রাকের চালক জহুরুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। এসময় তার সহকারীও গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ট্রাক দুটি উদ্ধার করে থানার হেফাজতে রাখা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ট্রাকের ধাক্কায় আরেক ট্রাকের চালক নিহত

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার