Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

BN DESK
03 September 2026, 11:37 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের হিরকপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ ইয়াবা, মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তলসহ চার শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ শনিবার (৫জুলাই) দিবাগত রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানটি চলে পুরো রাত জুড়ে।

গ্রেফতারকৃতরা হলো- পৌর শহরের বুজরুক বোয়ালিয়া হিরকপাড়া এলাকার জাহিদুল ইসলামের ছেলে ভাই ভাই সমিতির পরিচালক সন্ত্রাসী আজাদ মিয়া (৫২), আলেছ হোসেনের ছেলে মোশাররফ হোসেন (২৮), আসাদুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২৫) এবং মৃত মোজাম্মেল হকের ছেলে আসাদুল ইসলাম (৬১)। এদের বিরুদ্ধে ইতোপূর্বেও একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

অভিযানে উদ্ধার করা হয় বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, শতাধিক পিস ইয়াবা ট্যাবলেট, কয়েকটি মোবাইল ফোন, ল্যাপটপ ও একটি নকল পিস্তল। সেনাবাহিনীর এই সফল অভিযানে স্থানীয় জনসাধারণ স্বস্তি প্রকাশ করেছেন এবং অপরাধ দমনে এমন অভিযান আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদেরকে থানায় হস্তান্তর করার পর তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে এবং তাদেরকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে দেশীয় অস্ত্র ও মাদকসহ চার শীর্ষ সন্ত্রাসী আটক

B
BN DESK | 05 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার