Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পতিত যুবলীগ নেতা মিন্টু শেখ আবারও গ্রেফতার

BN DESK
04 September 2026, 01:30 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পতিত যুবলীগ নেতা মিন্টু শেখ আবারও গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জের পতিত  যুবলীগ নেতা ও কামারদহ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মিন্টু শেখকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেলে কামারদহ ইউনিয়ন পরিষদ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা সঙ্গীয় ফোর্সসহ কামারদহ ইউনিয়ন পরিষদ থেকে তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। মিন্টু শেখ চলতি বছরেই আরেকবার গ্রেফতার হয়েছিলেন।

তিন মামলায় দীর্ঘদিন কারাভোগ করে কিছুদিন আগে জামিনে মুক্ত হন তিনি। বর্তমানে জামায়াত নেতার দায়ের করা পৃথক একটি মামলায় আবারও তাকে গ্রেফতার করা হয়। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পতিত যুবলীগ নেতা মিন্টু শেখ আবারও গ্রেফতার

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার