Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা মামলার আসামিরা দুই দিনের রিমান্ডে

BN DESK
03 September 2026, 01:32 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আজ রোববার (১ ফেব্রুয়ারি) (কর্যক্রম নিষিদ্ধ ঘোষিত) আওয়ামী লীগের গ্রেফতারকৃত ছয় নেতাকর্মীর দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন গোবিন্দগঞ্জ চৌকি আদালত।

গত ২৫ জানুয়ারি গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জোবায়ের হোসেন গোলাপকে পুলিশ গ্রেফতার করতে গেলে আওয়ামী লীগের সমর্থকরা পুলিশের উপর হামলা করে। এ ঘটনায় পুলিশের তিনজন এস.আইসহ ১ কনস্টেবল আহত হন। আহত পুলিশ সদস্যরা হলেন- এস.আই শিবলী কায়েস মীর, এস.আই সেলিম রেজা, এসআই মমিনুল ইসলাম ও কনস্টেবল হোসেন।

গোবিন্দগঞ্জ থানায় এ ব্যাপারে মামলা দায়ের হলে পুলিশ আদালতে আসামিদের সাত দিনের রিমান্ড আবেদন করার পর বিজ্ঞ বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস.এম গালি হাসান প্রত্যেক আসামিকে দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

গ্রেফতারকৃত আসামিরা হলো- উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের আলাউদ্দিনের ছেলে নুরুজ্জামান(৩৮) ও মানিক মিয়া(২৪), সৈয়দ সোহাগ মিয়ার ছেলে সামিউল ইসলাম(২২), মৃত আসাদুল্লাহর ছেলে হাবিবুর রহমান(৪০), মৃত আজহার আলীর ছেলে তাজুল ইসলাম(৩৬) এবং আলতাফ হোসেনের ছেলে সুজন হোসেন (৪২)। আসামি পক্ষের আইনজীবী কে.এম হাসান মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের ওপর হামলা মামলার আসামিরা দুই দিনের রিমান্ডে

B
BN DESK | 01 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার