Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে ৩০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

BN DESK
14 May 2026, 04:35 AM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশি অভিযানে ৩০ বোতল মাদক ফেয়ারডিলসহ ২মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার রাত ১১টায় উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জ পেপার মিলস সংলগ্ন রংপুর-ঢাকা মহাসড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার বিরাহীমপুর এলাকার মোছা: পান্না আক্তার(২৫) এবং কুড়িগ্রাম সদর উপজেলার চর টাপু ভোলাকোপা গ্রামের মো: জাহাঙ্গীর আলম(৩৫)। থানা পুলিশ সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ থানার এস.আই নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ মাদকবিরোধী ডিউটিতে ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে চাপড়ীগঞ্জ পেপার মিলসের পূর্ব পাশে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি শুরু করেন। এসময় কুড়িগ্রাম থেকে গাজীপুরগামী ‘ফাইভ স্টার পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে যাত্রী পান্না আক্তার ও জাহাঙ্গীর আলমের থেকে ৩০ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাসে ৩০ বোতল ফেয়ারডিলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার