Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ও অস্ত্রসহ একজন গ্রেফতার

BN DESK
03 September 2026, 11:33 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ও অস্ত্রসহ একজন গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকদ্রব্য এবং দেশীয় অস্ত্রসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার শিবপুর ইউনিয়নের মালঞ্চা গ্রামের আব্দুল মজিদের ছেলে বাহাদুর সরকারকে(৩২) মাদক ও দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

এসময় তার কাছ থেকে ১৮০ পিস নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র এবং একটি ৫শ’ টাকার জাল নোট উদ্ধার করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, আটককৃত বাহাদুর সরকারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক ও অস্ত্রসহ একজন গ্রেফতার

B
BN DESK | 11 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার