Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা, আটক ৪

BN DESK
05 September 2026, 10:07 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় মাদক কারবারিদের বাধার মুখে পড়েছে গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

এ ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। আজ রোববার (২৪ মে) গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জুয়েল ইসলামের নেতৃত্বাধীন একটি টিম। অভিযান চলাকালে চিহ্নিত মাদক কারবারি জাইদুল ও তার সহযোগিরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, জাইদুলের বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে। অভিযানের সময় জাইদুলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ৪ জনকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। উপ-পরিদর্শক জুয়েল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে চলমান অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক কারবারিদের কোনো ছাড় দেওয়া হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক বিরোধী অভিযানে বাধা, আটক ৪

B
BN DESK | 25 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার