Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

BN DESK
06 September 2026, 11:28 PM পড়তে ১ মিনিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে ৪ যুবককে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানা এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মীর শিবলী কায়েস। তিনি জানান, মাদক সেবনের সময় চার যুবককে হাতেনাতে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের কাঁঠালবাড়ি এলাকার রোস্তম আলীর ছেলে রুহুল আমিন (২১), ঘোড়ামারা লালদিঘী এলাকার মৃত আজিজুল শেখের ছেলে আইয়ুব শেখ (৪০), বোগদহ কলোনি এলাকার কলিমুদ্দিনের ছেলে মোস্তাফিজার রহমান (৪৫) এবং ফুলবাড়ি ইউনিয়নের ফতেউল্লাহপুর এলাকার মৃত ওয়াহেদুল প্রধানের ছেলে রোমান প্রধান (২৮)।

আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তারা মাদক সেবনের বিষয়টি স্বীকার করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রুহুল আমিন ও আইয়ুব শেখকে সাতদিন, মোস্তাফিজার রহমানকে দুই মাস এবং রোমান প্রধানকে এক বছর বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। রায় ঘোষণার পর দণ্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

B
BN DESK | 30 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার