Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪৯টি সিমসহ ২ হ্যাকার গ্রেফতার

BN DESK
04 September 2026, 12:54 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪৯টি সিমসহ ২ হ্যাকার গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে ১হাজার ৬৪৯টি সিম, সিসি ক্যামেরা, টাকা ও হ্যাকিংয়ে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধারসহ ২ হ্যাকারকে আটক করেছে যৌথবাহিনী। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টা থেকে আজ (বুধবার ১১ জুন) সকাল ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের মধু মিয়ার ছেলে মামুন মিয়া(৩৭) ও রমজান আলীর ছেলে ওয়াহেদ ইসলামের(৩৯) বাড়িতে অভিযান চালায়।

এসময় বিকাশ ও নগদের বিভিন্ন কোম্পানির ১হাজার ৬৪৯টি সিম, ৬ লাখ ১৪ হাজার টাকা, ২টি সিসি ক্যামেরা, ১টি রাউটার, ১টি ল্যাপটপ, ৭টি মোবাইল ফোনসহ হ্যাক করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার এবং হ্যাকিংয়ে জড়িত অভিযোগে মামুন ও ওয়াহেদ আলীকে গ্রেফতার করে।

ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন রুবায়েত ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ অন্যান্য ভাতার অর্থ তছরুপ করে আসছিল। পরে তাদের গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনারের(ভূমি) উপস্থিতিতে উদ্ধারকৃত মালামালসহ গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ব্যাপারে মামুন ও ওয়াহেদকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ১৬৪৯টি সিমসহ ২ হ্যাকার গ্রেফতার

B
BN DESK | 11 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার