Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ মোবাইল ফোন হ্যাকার গ্রেফতার

BN DESK
10 October 2025, 03:55 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ মোবাইল ফোন হ্যাকার গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে আবার গ্রেফতার হয়েছে দুই মোবাইল ফোন হ্যাকার। গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার দরবস্ত ইউনিয়ন থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রীসহ তারা গ্রেফতার হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি চৌকস টিম অভিযান চালিয়ে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগছি হাতিয়াদহ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে হ্যাকার সিরাজুল ইসলাম (৩৫) ও আব্দুর রশিদের ছেলে হ্যাকার মুন্নাকে (২০) গ্রেফতার করে।

এ সময় তাদের কাছে হ্যাকিং এর মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ কম্পিউটার, ৫টি সীম কার্ড ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পরে তাদেরকে গোবিন্দগঞ্জ থানার সোপর্দ করা হয়। এ অভিযানে গোবিন্দগঞ্জ থানার এসআই আসাদুজ্জামান আসাদ এর নেতৃত্বে একদল পুলিশও অংশ নেয়। গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারণা মামলায় তাদের চালান কোর্টে দেয়া হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২ মোবাইল ফোন হ্যাকার গ্রেফতার

B
BN DESK | 01 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার