Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

BN DESK
04 September 2026, 04:40 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের বৈরাগীহাট পুলিশ ফাঁড়ির পাশে গভীর রাতে যৌথ বাহিনীর অভিযানে ১০ জুয়াড়িকে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টায় গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলমের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি স্থানীয় পুলিশ সদস্যরাও অংশ নেয়।

অভিযানকালে ঘটনাস্থল থেকে জুয়া খেলার বিভিন্ন সরঞ্জাম, নগদ ১৫ হাজার ৫২৪ টাকা, মোবাইল ফোন ১০টি ও সীমিত পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়। আটককৃতরা হলেন, গোবিন্দগঞ্জ উপজেলার ঝিড়াই গ্রামের ফজলু মিয়ার ছেলে শাহিন (২৫), একই গ্রামের রনি মিয়া (২০), কোগাড়িয়া গ্রামের ফজলু রহমানের ছেলে ফারুক আহম্মেদ (২৮), একই গ্রামের দুলু মিয়ার ছেলে আব্দুল আজিজ (৩৫), হোসেন আলীর ছেলে জিয়াউর (৩০), বাল্যা গ্রামের ছিরমত আলীর ছেলে ছামছুুল (৩৫), কাঁঠালবাড়ী গ্রামের মৃত সোলাইমানের ছেলে নুরুন নবী (৫০), বানীহালি গ্রামের আব্দুল গোফ্ফারের ছেলে শাকিব (৩০), একই গ্রামের ছাইফুল ইসলামের ছেলে তৌহিদ (২০) ও মৃত সাইরুদ্দিনের ছেলে মিজান (৩৮)।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, জুয়া ও মাদকের বিরুদ্ধে আমাদের এই ধরনের অভিযান নিয়মিত চলবে। এলাকায় অপরাধ দমনে আমরা সবসময় তৎপর থাকার চেষ্টা করব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে অর্থ ও মাদকসহ ১০ জুয়াড়ি গ্রেফতার

B
BN DESK | 09 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার