Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

BN DESK
01 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ রেজাউল করিম (৫০) নামে এক মাদক কারবারি আটক হয়েছে। আজ শনিবার (২৮ জুন) ভোর ৫টায় যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটককৃত রেজাউল গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়গাছা গ্রামের মৃত মান্নান মন্ডলের ছেলে।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা সেনাক্যাম্প ও গোবিন্দগঞ্জ থানা পুলিশের যৌথদল অভিযান চালিয়ে মাদক কারবারি রেজাউল করিমকে আটক করে। এসময় তার বসতবাড়ি থেকে ৫শ’ গ্রাম গাঁজাসহ মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সামগ্রীসহ আটককৃত মাদক কারবারিকে পরবর্তীতে আইনি ব্যবস্থার জন্য গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলমের সাথে ছিলেন ওয়ারেন্ট অফিসার মো. রাকিবুল আলম, পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. হারুন অর রশিদসহ সেনাবাহিনী ও পুলিশের সদস্যবৃন্দ।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত রেজাউলকে মাদক নিয়ন্ত্রণ মামলায় গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে গাঁজাসহ মাদক কারবারি আটক

B
BN DESK | 28 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার