Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল-বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার

BN DESK
10 October 2025, 03:07 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল-বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আজ শনিবার (২ আগস্ট) সকালে শয়নঘর থেকে পায়েল খান (২৩) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। স্থানীয়, স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে, গাইবান্ধার কামারদহ ইউনিয়নের বেতগাড়া গ্রামের বাসিন্দা আফতার খানের ছেলে পায়েল খান। নেশার কারণে এলাকায় ছোট-খাটো চুরির সাথে জড়িত ছিল সে।

দীর্ঘদিন ধরে পরিস্থিতি সামাল দিতে পরিবারের লোকজন তার হাতে-পায়ে শিকল-বেড়ি দিয়ে আটকে রাখে। এমন অবস্থায় নিজ শয়নঘর থেকে ফাঁস লাগানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা এসআই নজরুল ইসলাম লাশের সুরতহালের পর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ উদ্ধারের পর গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার গোবিন্দগঞ্জে হাত-পায়ে শিকল-বেড়ি লাগানো যুবকের মরদেহ উদ্ধার

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার