Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাত সর্দার তৈয়ব গ্রেফতার

BN DESK
09 October 2025, 05:05 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাত সর্দার তৈয়ব গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার আন্তঃজেলা ডাকাত দলের সর্দার তৈয়ব আলীকে (৪৮) গ্রেফতার করেছে র‌্যাপিড একশন ব্যাটালিয়ন র‌্যাব-১৩। গতকাল মঙ্গলবার বেলা ১ টায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন ‘তিন ভাই বোন হোটেল’ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

‎র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। ‎গ্রেফতারকৃত তৈয়ব আলী পলাশবাড়ী উপজেলার রামপুরা গ্রামের মৃত সাহেব আলী গাছুর ছেলে।

তার বিরুদ্ধে গাইবান্ধা, দিনাজপুর, বগুড়া ও জয়পুরহাট জেলাসহ বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরিসহ ১১ টিরও বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব। ‎র‌্যাব জানায়, একাধিক মামলায় গ্রেফতারের পর তৈয়ব আলীকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তঃজেলা ডাকাত সর্দার তৈয়ব গ্রেফতার

B
BN DESK | 02 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার