Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্যের হাত পা ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত

BN DESK
08 October 2025, 01:41 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্যের হাত পা ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউপি সদস্য আবুল কালাম আজাদ মেম্বারের হাত পা ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার দুপুরে ফতেপুর খাজার ইটভাটা নামক স্থানে ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মহদীপুর ইউপির ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে কাজ শেষে অবস্থান করছিলেন। এসময় কয়েকজন দুর্বৃত্ত তাকে ডেকে নিয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ২শ’ গজ উত্তরে খাজার ইটভাটায় নিয়ে গিয়ে মারপিট করে। এতে তার হাত ও পা ভেঙে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে ইউপি সদস্যের হাত পা ভেঙে দিয়েছে একদল দুর্বৃত্ত

B
BN DESK | 27 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার