Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘরবাড়িতে হামলা ভাঙচুর, আটক ৩

BN DESK
08 October 2025, 11:28 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে ঘরবাড়িতে হামলা ভাঙচুর, আটক ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জের ধরে দোকান ও ঘরবাড়িতে হামলা করে ব্যাপক ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। হামলাকারীদের হাত থেকে রক্ষা পায়নি কবুতর থাকার ঘরও। ঘটনাটি ঘটেছে গতকাল রোববার সকাল ৭টার দিকে পলাশবাড়ী পৌরশহরের ছোট শিমুলতলা গ্রামে। এ ব্যাপারে জোসনা বেগম বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেছেন।

দায়েরকৃত মামলা সূত্র ও সরেজমিনে জানা যায়, জোসনা বেগমের স্বামী পৌর শহরের ছোট শিমুলতলা গ্রামের জাহিদুল ইসলামের সাথে একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আলমগীর, আসাদুল ও আলামিনের সাথে দীর্ঘদিন যাবৎ পূর্বের শত্রুতা নিয়ে ঝগড়া বিবাদ ও মনোমালিন্য চলে আসছিল।

গতকাল রোববার সকালে আলমগীর ও তার অনুসারীরা দেশীয় অস্ত্রসস্ত্রসহ বাইরে থেকে লোকজন নিয়ে এসে জাহিদুলের দোকান ও বাড়িতে হামলা করে দোকানসহ বাড়ি ভেঙে চুরমার করে। এসময় জাহিদুল ও তার স্ত্রী জোসনা বেগম বাধা নিষেধ করলে তাদের মারপিট করে ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণের চেইন, হাঁস, কবুতরসহ জাহিদুলের ছেলের শয়নঘর থেকে তার স্ত্রীর কানের স্বর্ণের দুল, হাতের চুড়ি নিয়ে যায় এবং ঘরবাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়।

জোসনা বেগম তাৎক্ষণিক পলাশবাড়ী থানা ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের খবর দেন। থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে আলমগীরসহ অন্যান্যরা পালিয়ে গেলেও সাদুল্লাপুর উপজেলার ছোট সাতোরা গ্রামের বাবলু প্রামাণিকের ছেলে ময়নুল ইসলাম, পলাশবাড়ী উপজেলার কিসামত চেরেঙ্গা গ্রামের মৃত জুয়েল রানার ছেলে জোবায়ের রহমান ও একই গ্রামের কালাম মিয়ার ছেলে মোস্তাফিজুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে ঘরবাড়িতে হামলা ভাঙচুর, আটক ৩

B
BN DESK | 30 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার