Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

BN DESK
10 October 2025, 09:04 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় দেশীয় মাছ রক্ষায় অভিযান চালিয়েছে প্রশাসন। আজ সোমবার (১১ আগস্ট) বিকেলে উপজেলার বরিশাল ইউনিয়নের বেশ কয়েক জায়গায় এই অভিযান পরিচালিত হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, এখন দেশীয় মাছের প্রজননের সময়। কিন্তু এক শ্রেণির মানুষ বিভিন্ন অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে এই মা মাছগুলো আহরণ করছে। আমরা বিভিন্ন গ্রামে গিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। অভিযানে সাথে ছিলেন সিনিয়র মৎস্য কর্মকর্তা ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফাতেমা কাওসার শিশু।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল ইয়াসা রহমান তাপাদার জানান, অবৈধ যন্ত্রপাতি ব্যবহার করে মা মাছগুলো ধরা হচ্ছে। পাশাপাশি পানি আটকে কোথাও কোথাও প্রতিবন্ধকতাও সৃষ্টি করা হচ্ছে। এমন অভিযোগে কয়েকটি জায়গায় গিয়ে প্রাথমিক ভাবে সবাইকে সতর্ক করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশীয় মাছ রক্ষায় প্রশাসনের অভিযান

B
BN DESK | 11 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার