Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

BN DESK
10 October 2025, 10:09 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে এক নারীকে মিথ্যা অপবাদ দিয়ে আম গাছে বেঁধে নির্যাতন ও চুল কেটে দেওয়ার ঘটনায় ৮ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি গত ২৬ জুলাই কাপড় সেলাই করতে পার্শ্ববর্তী গ্রামে তার জা’র বাড়িতে যায়।

পরদিন ২৭ জুলাই তিনি বাড়িতে আসলে মামলার ১নং আসামি ইউনুছ আলীর নির্দেশে বাকি আসামিরা তাকে গালিগালাজ ও মিথ্যা অপবাদ দিয়ে একটি আম গাছের সাথে বেঁধে রেখে নির্যাতন চালায়। এক পর্যায়ে আসামিরা চুল কাটার ট্রিমার মেশিন দিয়ে বাদির মাথার চুল কেটে দেয়। পরে ইউপি সদস্য মজনু মিয়াসহ স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন।

এ ঘটনায় ভুক্তভোগী বাদি হয়ে পলাশবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন। পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে নারীকে নির্যাতনের ঘটনায় ৮ জনকে আসামি করে মামলা

B
BN DESK | 02 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার