Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘরে মিলল নব দম্পতির ঝুলন্ত মরদেহ

BN DESK
04 September 2026, 01:03 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘরে মিলল নব দম্পতির ঝুলন্ত মরদেহ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : পলাশবাড়ীতে নিজ ঘর থেকে রাসেল মিয়া (১৮) ও জুঁই খাতুন (১৫) নামে এক নবদম্পতির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ জুন) সকাল ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রাম থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। রাসেল ডাকেরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের ছেলে। তিনি রাজমিস্ত্রীর সহকারী হিসেবে কাজ করতেন।

বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান রেমাস্তাফিজুর রহমান মোস্তা বলেন, প্রেমের সম্পর্কের জেরে মাস তিনেক আগে রাসেল ও জুঁই এর বিয়ে হয়। বিয়ের পর থেকে আনন্দেই কাটছিল তাদের জীবন। কোনো রকম ঝামেলা ছিল না।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি আরও বলেন, গত সোমবার রাতে স্বাভাবিকভাবেই খাওয়া-দাওয়া শেষে তারা নিজ ঘরে ঘুমাতে যায়। পরদিন সকাল ৭টার দিকে রাসেলের মা রাশিদা বেগম ছেলেকে ডাকাডাকি করলেও কোনো সাড়া না পেয়ে ঘরের ভেতর উঁকি দিয়ে দেখেন রাসেল ও তার স্ত্রী ঘরের বাঁশের তীরের সাথে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।

বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।  তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালে মর্গে পাঠানো হবে। তাৎক্ষণিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ বিষয়ে থানায় ইউডি মামলা দায়ের হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে নিজ ঘরে মিলল নব দম্পতির ঝুলন্ত মরদেহ

B
BN DESK | 03 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার