Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

BN DESK
08 October 2025, 11:34 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি: পলাশবাড়ী উপজেলার প্রত্যন্ত পল্লীতে পুকুরে বিষ প্রয়োগ করে ২লাখ টাকার মাছ নিধন করা হয়েছে। এ ব্যাপারে পলাশবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 
প্রাপ্ত অভিযোগে জানা যায়, পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের তেকানী গ্রামের ছারাব আলীর ছেলে (বাদি) হাসানুর মিয়া তেকানী মৌজায় বন্দকীয় ১টি ৩০ শতাংশ জমির পুকুরে ৪ মাস পূর্বে বিভিন্ন প্রজাতির রুই, কাতলা, মৃগেল, গ্রাসকার্প, ব্রিগেড, সরপুটি, বাটা, সিলভার কার্প, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির মাছচাষ করে আসছিল।

হাসানুর মিয়া গত বৃহস্পতিবার রাত ১০টায় পুকুর দেখে নিজ বাড়িতে আসে। পরদিন গত শুক্রবার সকাল ৬টার সময় পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখতে পায় বাদির পুকুরে কে বা কাহারা শত্রুতা বশত রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ২০ মণ মাছ মেরে ফেলেছে। পুকুরে বিষ প্রয়োগে বাদির প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়।

বিষয়টি নিয়ে বাদির সন্দেহ হলে তার পরিবারের লোকজনসহ বিবাদি সাকোয়াত হোসেনের ছেলে মনিরুল ইসলাম (২৭), বাবর আলীর ছেলে সাকোয়াত হোসেন (৬৫), সমছেল মিয়া (৭০), সমশের আলীর ছেলে দুলাল মিয়া (৪২), ছমছেল আলী (৩০) ছমছেল আলীর ছেলে হামিদুল ইসলাম(৩০) এর সাথে কথাবার্তা বললে তারা পুকুরে বিষ প্রয়োগ করেছে মর্মে বিবাদিরা স্বীকার করে এবং বিবাদিগণ আমাকে আইনের আশ্রয় গ্রহণ করতে নিষেধ করে। এব্যাপারে ভুক্তভোগী পরিবারটি বিচার চেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

B
BN DESK | 24 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার