Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয়ের জমি দখলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

BN DESK
02 September 2026, 07:02 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয়ের জমি দখলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী এস এম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৫০ লাখ টাকার জমি বেসরকারি একটি মার্কেট মালিকের কাছে অবৈধ ভাবে হস্তান্তরের অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। গত রোববার বিকেলে এ ঘটনায় উপজেলা প্রশাসনের গঠিত তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করেন।

তদন্ত টিমের নেতৃত্ব দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেন। এ সময় সাথে ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (বিআরডি) আব্দুল মান্নান ও উপজেলা আইসিটি কর্মকর্তা আবু জাফর।  এব্যাপারে কথা বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী, অভিযোগকারী শাহ আলম সরকার, রাজিয়া চৌধুরী মার্কেটের মালিকপক্ষ ও স্থানীয় ব্যবসায়ীরা।

এর আগে গত ১৬ জুন পলাশবাড়ী এসএম সরকারি উচ্চ বিদ্যালয়ের মার্কেটের একটি দোকান ঘর ভেঙে জায়গা জবর দখলের বিষয়টি লিখিতভাবে অভিযোগ আকারে গাইবান্ধা জেলা প্রশাসক বরাবর দাখিল করেন পলাশবাড়ী প্রেস ক্লাবের সভাপতি শাহ আলম সরকার।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম বলেন, প্রাপ্ত অভিযোগের পরিপ্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি সরেজমিনে তদন্ত করেছে। তদন্তে প্রধান শিক্ষকের বক্তব্যে বিদ্যালয়ের দোকান ঘর, জায়গা-জমি বেদখলের প্রমাণ পাওয়া গেলে তদন্ত রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে বিদ্যালয়ের জমি দখলের বিরুদ্ধে অভিযোগের তদন্ত

B
BN DESK | 04 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার