Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

BN DESK
04 September 2026, 01:11 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ধর্ষণ মামলার আসামি আজাদুল ইসলামকে (৬৫) গ্রেফতার করেছে র‌্যাব-১৩। আদালত এ আসামির যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিলে আদালতে আত্মসর্মপণ না করে দীর্ঘদিন পলাতক ছিলেন। গ্রেফতার আসামি পলাশবাড়ী উপজেলার হরিনাথপুর গ্রামের ফজলুল হক ওরফে ফজল আকনের ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যায় র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে-অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাবের চলমান এই অভিযানের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শনিবার বিকেল ৩ টার দিকে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর হরিনাথপুর এলাকা থেকে আসামি আজাদুল ইসলামকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ঢাকার সবুজবাগ থানা নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার আসামি আজাদুল ইসলামকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডসহ ১ লাখ টাকা জমিমানা অনাদায়ে দুই বৎসরের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে আদালত। তখন থেকে আদালতে আত্মসর্মপন না করে পলাতকে ছিলেন। গতকাল শনিবার এই আসামিকে গ্রেফতার করে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি গ্রেফতার

B
BN DESK | 01 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার