Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

BN DESK
10 October 2025, 06:39 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহাসড়কে যাত্রীবাহী বাসের ভেতর থেকে ১ হাজার ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। একইসাথে তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক তরুণ কুমার রায়।

গ্রেফতার মাদক কারবারিরা হলো- কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরিপুর এলাকার সাদ্দাম হোসেন (৩২), মোস্তফা মজুমদার (৩০) এবং রংপুরের কাউনিয়া উপজেলার কাজিপাড়া গ্রামের মাইদুল ইসলাম (৩২)।

অভিযানিক দলটি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার দিবাগত গভীর রাতে অভিযান পরিচালনা করা হয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী ভূমি অফিসের সামনে পঞ্চগড়গামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে সাদ্দাম হোসেন ও মোস্তফা মজুমদারকে ১ হাজার ৪শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।

অন্যদিকে একই স্থানে রাত ৩ টার দিকে ঢাকা থেকে চিলাহাটিগামী অপর একটি বাসে তল্লাশি চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ মাইদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর গাইবান্ধা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় পৃথক দু’টি মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে ১৪৫০ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ৩

B
BN DESK | 15 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার