Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার পলাশবাড়ীতে অর্থের বিনিময়ে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ

BN DESK
10 October 2025, 12:29 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার পলাশবাড়ীতে অর্থের বিনিময়ে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অর্থের বিনিময়ে ও ভাগবাটোয়ারার মাধ্যমে ব্যবসায়ী না এমন ব্যক্তিদের ডিলার হিসেবে নিয়োগ প্রদানের পর থেকে নিজ কার্যালয়ে আসছেন না উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (টিসিএফ) মমিনুর রশিদ সিদ্দিকী।

জানা যায়, খাদ্য মন্ত্রণালয়ের খাদ্যবান্ধব কর্মসূচি নীতিমালা অনুযায়ী উপজেলা কমিটির অনুমোদনক্রমে পলাশবাড়ী উপজেলার ৮টি ইউনিয়নের জন্য খাদ্যবান্ধব ২১ জন ডিলার নিয়োগ করার আদেশ প্রদান করেন। গত ৯ জুলাই উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মমিনুর রশিদ সিদ্দিকী স্বাক্ষরিত পত্রে এ নিয়োগ চূড়ান্ত করা হয়। এরপর থেকে স্থানীয় ব্যবসায়ীরা উক্ত নিয়োগ বাতিল ও লটারির মাধ্যমে ডিলার নিয়োগের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেন।

তবে অনিয়মের বিষয়ে জানাতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও নিয়োগ কমিটির সদস্য সচিব মমিনুর রশিদ সিদ্দিকীকে একাধিকবার ফোন করে বা অফিসে গিয়ে পাওয়া যায়নি। এদিকে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলমের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ বিষয়ে খাদ্য কর্মকর্তা বলতে পারবেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার পলাশবাড়ীতে অর্থের বিনিময়ে খাদ্যবান্ধব ডিলার নিয়োগের অভিযোগ

B
BN DESK | 18 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার