Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার ফুলছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

BN DESK
14 May 2026, 01:48 AM পড়তে ১ মিনিট

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীকে (১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত গোলাম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার রাতে উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে এক প্রবাসীর কিশোরী মেয়ে বাড়িতে একা ছিল। এই সুযোগে রাত ৯টার দিকে গ্রামের বাবলু মিয়ার ছেলে ও তিন সন্তানের বাবা গোলাম মিয়া(৩৫) ঘরের দরজায় নক করেন। দরজা খোলার পর তিনি ঘরে প্রবেশ করে কিশোরীকে ধর্ষণ করে। এসময় ভুক্তভোগীর এক স্বজন বাড়িতে এসে পড়লে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

পরদিন সোমবার রাতে স্থানীয় লোকজন অভিযুক্ত গোলাম মিয়াকে আটক করে মারধর করেন। পরে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগী ও অভিযুক্তকে থানায় নিয়ে আসে। আহত অবস্থায় অভিযুক্ত গোলাম মিয়ার চিকিৎসার জন্য গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হয়।

ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুরুল হোদা বলেন, ধর্ষণের ঘটনায় কিশোরীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় আটক গোলাম মিয়াকে গ্রেফতার দেখানো হয়। এছাড়াও কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার ফুলছড়িতে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

B
BN DESK | 14 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার