Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার ফুলছড়িতে বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

BN DESK
04 September 2026, 01:01 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার ফুলছড়িতে বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার চরাঞ্চলে মাদকবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে ফুলছড়ি থানা পুলিশ। অভিযানে সহোদর দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার দিবাগত রাতে ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়নের গুপ্তমনি চরে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় কেরু অ্যান্ড কোম্পানির অফিসার চয়েস ব্র্যান্ডের ৭৫০ মিলিলিটারের ২২ বোতল, ৩শ’ মিলিলিটারের ৯০ বোতল এবং ভারতীয় ম্যাকডাওয়েলস ব্র্যান্ডের ৩৭৫ মিলিলিটারের ৭৪ বোতল মদ জব্দ করা হয়।

অভিযানে গুপ্তমনি গ্রামের হাবিজার রহমানের ছেলে মালেক মিয়া (৩২) ও শওকত আলী (৩৮) নামে দুই সহোদর ভাইকে মাদকসহ আটক করা হয়। ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, ‘মালেক মিয়া ও শওকত আলী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে বিদেশি মদ সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে আসছিলেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার ফুলছড়িতে বিদেশি মদসহ দুই মাদক কারবারি আটক

B
BN DESK | 02 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার