Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪

BN DESK
10 October 2025, 07:48 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার (৬ আগস্ট) পৃথক পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। জানা যায়, আজ বুধবার (৬ আগস্ট) দুপুর ১২টায় নিষিদ্ধ ঘোষিত ফুলছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ-সম্পাদক সুমন কুমার বর্মনকে কালির বাজার থেকে গ্রেফতার করা হয়।

পরে বিকেল ৫টায় উপজেলা ভূমি রেজিস্ট্রার অফিস থেকে নিষিদ্ধ ঘোষিত তাঁতী লীগের ইউনিয়ন সভাপতি লিটন মিয়া এবং উড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামছুল আলম সরকার (মহুরীকে) গ্রেফতার করা হয়। এর আগে ৪ আগস্ট উদাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুককে গ্রেফতর করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল। সেগুলোর তদন্তের স্বার্থেই তাদের গ্রেফতার করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার ফুলছড়িতে বিশেষ অভিযানে গ্রেফতার ৪

B
BN DESK | 06 August 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার