Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার ফুলছড়িতে সেনাসদস্য হত্যা মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

BN DESK
04 September 2026, 01:39 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার ফুলছড়িতে সেনাসদস্য হত্যা মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়িতে সেনাসদস্য রুহুল আমিন হত্যা মামলায় ইউপি সদস্য মনিসহ দুইজন আটক হয়েছেন। আজ রোববার (১৮ মে) হাজিরা দিলে আদালত তাদের জামিন নামঞ্জুর করেন। এ মামলায় এখন পর্যন্ত মোট ১১ জন কারাগারে আটক আছেন।

জানা গেছে, ফুলছড়ি উপজেলার গজারিয়া কাতলামারী গ্রামে ঘটে যাওয়া চাঞ্চল্যকর সেনাসদস্য রুহুল আমিন হত্যা মামলার এজহার নামীয় ৫নং আসামি ও ইউপি সদস্য মনিরুজ্জামান মনি ও ৬নং আসামি মাকছুদার রহমান টিপু আটক হয়েছেন। আসামিগণ হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে থাকার পর আজ রোববার (১৮ মে) গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন চান। শুনানী শেষে আদালত তাদের জামিনের আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

ভিকটিম রুহুল আমিনের পক্ষের আইনজীবী এড. মুহাম্মদ আশিকুর রহমান মুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় এখন পর্যন্ত মোট ১১জন আসামি কারাগারে আটক আছেন।

উল্লেখ, গত ২৮ জানুয়ারি বিকেলে বিরোধপূর্ণ বোরো ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে মধু মেম্বারের লোকজন হামলা চালালে সাবেক সেনাসদস্য রুহুল আমিনসহ (৪৭) কয়েকজন আহত হন।

পরবর্তীতে ১ ফেব্রুয়ারি ভোর ৪টার দিকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) রুহুল আমিন মারা যান। তিনি কাতলামারী গ্রামের মুক্তিযোদ্ধা আনছার আলী সরকারের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার ফুলছড়িতে সেনাসদস্য হত্যা মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

B
BN DESK | 18 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার