Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার মহিমাগঞ্জে প্রশাসনের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় আহত ২

BN DESK
01 September 2026, 06:32 PM পড়তে ১ মিনিট
গাইবান্ধার মহিমাগঞ্জে প্রশাসনের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় আহত ২

মহিমাগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ নিষিদ্ধ জাল দিয়ে দেশীয় মাছ নিধনের বিরুদ্ধে প্রশাসনের আভিযানিক দলের ওপর সন্ত্রাসী হামলায় দুই সদস্য আহত হয়েছেন। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল রোববার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই গ্রামের মধ্যদিয়ে বয়ে যাওয়া বাঙালি নদীর শাখায় পানির প্রবাহ রোধ করে নিষিদ্ধ ঘোষিত খরা জাল (ফিক্সড) ইঞ্জিনের মাধ্যমে বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাশালীদের ছত্র-ছায়ায় দেশীয় সকল প্রজাতির মাছ নিধনের মহোৎসব চলছিল।

এ অভিযোগের ভিত্তিতে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা ইয়াসমিন সুলতানার নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে গতকাল রোববার বিকেল সাড়ে ৫টায় মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর বাঙ্গালী শাখা নদীতে খরা জাল (ফিক্সড) ইঞ্জিনের বিরুদ্ধে অভিযান চালান।

এ অভিযান চলাকালে ১০-১৫ জনের সংঘবদ্ধ একটি দল অভিযানে অংশ নেয়া টিমের সদস্যদের ওপর অতর্কিত সন্ত্রাসী হামলা করে। এতে হাসান ও নবানু নামে টিমের দুই ব্যক্তি আহত হন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ এসে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

গোবিন্দগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ দেয়া হবে। গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, এ বিষয়ে এখনও কোন অভিযোগ দায়ের হয়নি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার মহিমাগঞ্জে প্রশাসনের অভিযানের সময় সন্ত্রাসী হামলায় আহত ২

B
BN DESK | 01 September 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার