Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় ইউএনওর অভিযান

BN DESK
04 September 2026, 02:01 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় ইউএনওর অভিযান

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের কিংকরপুর এলাকায় গতকাল সোমবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। পরিবেশবিধি লঙ্ঘনের অভিযোগে এই অভিযান পরিচালনা করেন সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর মো. আল কামাহ তমাল।

জানা যায়, উক্ত স্থানে মাটির তৈরি প্রায় ২০টি চুল্লিতে গাছের গুড়ি, ডালপালা পুড়িয়ে কয়লা উৎপাদনের কাজ চলছিল। এতে একদিকে বনজ সম্পদের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপন্ন ধোঁয়ায় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। অভিযানকালে কাউকে পাওয়া না গেলেও স্থানীয় সূত্রে কয়েকজনের সংশ্লিষ্টতার তথ্য উঠে আসে।

উপস্থিত ফায়ার সার্ভিস কর্মীরা চুল্লিগুলো পানি দিয়ে ধ্বংস করে দেন। অভিযান শেষে ইউএনও জানান, পরিবেশ সংরক্ষণে নিয়মিত অভিযান চলবে। এ বিষয়ে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে আরও তদন্ত করে যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাঘাটায় কয়লা কারখানায় ইউএনওর অভিযান

B
BN DESK | 29 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার