Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

BN DESK
04 September 2026, 12:35 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালের পাড়া ইউনিয়নের বারোবোনা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে। আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বারোকোনা বাজারের পার্শ্ববর্তী এলাকায় জমি নিয়ে রফিকুল ইসলাম ও সোলায়মান আলী এ দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন যাবৎ মামলা মোকাদ্দমা ও কলহ চলে আসছিলো। সেই সূত্র ধরে এবার ঈদে উভয় পক্ষের লোকজন বাড়িতে এলে গতকাল শনিবার পক্ষ দুটির মধ্যে বিবাদমান জমি নিয়ে আবারও বাগবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এসময় মারপিটে মজনু মিয়া (৪১), শান্তনা বেগম (২৩), ওমর ফারুক (৪০),শফিকুল ইসলাম (৫০), সাগর মিয়া (১৫), হাবিবুর রহমান (২১), লাইলী বেগম(৫৫), ববিতা বেগম(২৫), মরিয়ম বেগম(৬০), মোজাম্মেল হোসেন (৬০), রেবা বেগম (৩৫) সহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়। আহতদের প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় হয়।

এদের মধ্যে মজনু মিয়া ও শান্তনা বেগমের অবস্থা গুরুতর দেখে কর্তব্যরত চিকিৎসক তাদের বগুড়া জিয়াউর রহমান কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ৯ জনকে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশা আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়েছিলো। তবে অভিযোগ এখনো পাওয়া যায়নি। অভিযোগ এলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাঘাটায় জমি নিয়ে সংঘর্ষে আহত ১২

B
BN DESK | 15 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার