Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাঘাটায় নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

BN DESK
03 September 2026, 03:53 PM পড়তে ১ মিনিট

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটায় পূর্ব বিরোধের জেরে উপজেলার হলদিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য বেড়া গ্রামের শাপলা বেগমের বাড়িতে দুর্বৃত্তদের হামলা, মারপিট ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় এজাহার দায়ের করা হয়েছে।

ভুক্তভোগী মোছা. শাপলা বেগমের অভিযোগ, গত ২৬ মার্চ সকালে ৩০ থেকে ৩৫ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে তার বাড়িতে ঢুকে গালিগালাজ ও এলোপাতারি হামলা চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এসময় বাধা দিলে তার মেয়েকে মারধর করে আহত করা হয় এবং স্বর্ণের চেইন, আংটি ও সাথে থাকা স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।

শাপলা বেগমকেও মারধর করে তার স্বর্ণের চেইন নিয়ে নেয় এবং শ্লীলতাহানি করা হয়। এসময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে আলমারি ভেঙে প্রায় ৮ ভরি স্বর্ণালঙ্কার ও ১০ লাখ টাকা লুট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা শাপলা বেগমের পরিবারকে ভয়ভীতি প্রদর্শন করে পালিয়ে যায়।

পরে আহত ওই নারী ইউপি সদস্য ও মেয়ে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। তবে স্থানীয় সূত্রে জানা যায়, চাকরির টাকা লেনদেনকে কেন্দ্র করে স্থানীয় এক ব্যক্তির সাথে বিরোধের সূত্র ধরে এ ঘটনা ঘটেছে। এব্যাপারে থানার অফিসার ইনচার্জ মাহবুব আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাঘাটায় নারী ইউপি সদস্যের বাড়িতে হামলা, লুটপাটের অভিযোগ

B
BN DESK | 31 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার