Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের ওপর হামলাকারী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

BN DESK
04 September 2026, 12:24 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের ওপর হামলাকারী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা থানায় পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টায় পুকুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার পকেট থেকে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটির কারিকারি প্রশিক্ষণ কেন্দ্রের শিক্ষার্থী প্রবেশপত্র দেখে নাম সাজু মিয়া বলে পরিচয় মেলে।  তার বাবা দুলাল মিয়া ও মা রিক্তা বেগম।

জানা যায়, ওই যুবক গত বৃহস্পতিবার রাত অনুমানিক ৮ টার দিকে মোবাইল হারানোর জিডি করার জন্য এসেছিলো। কিন্তু বিষয়টি গাইবান্ধা সদর থানার অধীনে হওয়ায় তাকে পুলিশ বুঝিয়ে বিদায় করে। পরে রাত পৌনে ১১ টায় সাঘাটা থানার ভেতরে প্রবেশ করে মহসিন নামের এক এএস আইকে ছুরিকাঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে সাজু।

পরে পুলিশ ও স্থানীয়রা তাকে আটকের চেষ্টা করলে দৌঁড়ে সাঘাটা পাইলট উচ্চ বিদ্যালয়ের পুকুরে ঝাঁপ দেয়। এ সময় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। পরে পুলিশ রাতভর পুকুরটি পাহারায় রাখে। আজ শুক্রবার (২৫ জুলাই) সকালে গাইবান্ধা ফায়ার সার্ভিসের একটি ডুবুুরি দল যুবকের মরদেহ উদ্ধার করে।

সাঘাটা থানার ওসি বাদশা আলম জানান, যুবক থানায় এক পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাত করে পালিয়ে পাশের এক পুকুরে ঝাঁপ দেয়। তবে সাঁতার না জানার কারণে তার মৃত্যু হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা। এবিষয়ে প্রেসব্রিফিং করেন গাইবান্ধা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ড।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাঘাটা থানা পুলিশের ওপর হামলাকারী যুবকের মরদেহ পুকুর থেকে উদ্ধার

B
BN DESK | 25 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার