Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে পাম্পের সংযোগ বিচ্ছিন্ন, শত বিঘা জমিতে বোরো আবাদের অনিশ্চয়তা

BN DESK
03 September 2026, 01:43 PM পড়তে ১ মিনিট

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: কারণ না জানিয়ে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৪টি সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এতে একই এলাকার প্রায় অর্ধশত কৃষকের জমিতে বোরো ধান চাষাবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুমের শুরুতে এই ঘটনায় চরম দুশ্চিন্তায় ভুগছেন কৃষকরা।  

সরেজমিনে আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবান্দি গ্রামীণ মাঠে দেখা যায়- সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্নের ঘটনায় হতাশায় দিন কাটছে এখানকার চাষিদের। জানা যায়, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাদুল্লাপুর জোনাল অফিসের ট্যারিফ ক্যাটাগরি- এলটি-বি এর মহিষবান্দি এলাকার নিয়মিত গ্রাহক আবু তাহের আকন্দ, লিয়াকত আকন্দ, আইয়ুব আলী ও আজিম উদ্দিন বৈদ্যুতিক সংযোগ নিয়ে প্রায় দুইযুগ ধরে কৃষকদের জমিতে সেচ দিয়ে আসছেন।

এ বছরও বোরো চাষের জন্য প্রস্তুতি নিয়েছেন চাষিরা। এরই মধ্যে সাদুল্লাপুর জোনাল অফিসের দায়িত্বশীলরা ওইসব গ্রাহকদের কোন কিছু না জানিয়ে একযোগে ৪টি সেচপাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে শতাধিক বিঘার বোরো ধান আবাদ চরমভাবে ব্যাহত হচ্ছে।

কৃষক আয়নাল আকন্দ বলেন, প্রাথমিকভাবে পানি নিয়ে কেবলমাত্র চারা রোপণ করেছি। হঠাৎ করে বিদ্যুৎ অফিসের লোকজন মোটরের লাইন কেটে দিয়েছে। এখন কিভাবে আবাদ করব সে চিন্তায় আছি। আরেক কৃষক বাবলু মিয়া বলেন, চারা রোপণের প্রস্তুতি নিয়েছি। এখন পানির অভাবে জমি ভিজিয়ে কাদা করতে না পারায় চাষাবাদ নিয়ে দুশ্চিন্তায় আছি।

ভুক্তভোগী গ্রাহক (সেচপাম্প মালিক) আবু তাহের আকন্দ, লিয়াকত আকন্দ, আইয়ুব আলী ও আজিম উদ্দিন বলেন, কোন নোটিশ না দিয়ে বা অবগত না করে সেচপাম্পগুলোর সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এখন কৃষকদের জমিতে সেচ দিতে পারছিনা।

এ কারণে কৃষকরা ক্ষুদ্ধ হয়ে ক্ষতিপূরণ দাবি করছেন। রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাদুল্লাপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) নুরুল ছামছুল হুদা বলেন, নিয়ম অনুযায়ী ওইসব সেচপাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাদুল্লাপুরে পাম্পের সংযোগ বিচ্ছিন্ন, শত বিঘা জমিতে বোরো আবাদের অনিশ্চয়তা

B
BN DESK | 06 February 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার