Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

BN DESK
04 September 2026, 12:16 AM পড়তে ১ মিনিট
গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় এক ব্যবসায়ীর বসতবাড়িতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে। আজ রোববার (২২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি তাজউদ্দিন খন্দকার।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ধাপেরহাট ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে রবিউল ইসলামের(৪০) সাথে একই গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে আব্দুর রহিম মিয়া(৫০) গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ১৭ জুন রাত প্রায় সাড়ে ৩টায় আব্দুর রহিম মিয়া পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে পেট্রোল দিয়ে রবিউলের বাড়িতে আগুন ধরিয়ে দেয়।

এসময় হাফ বিল্ডিং, টিনসেড ঘর ও একটি মনোহারী দোকান পুড়ে ছাই হয়। এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় প্রায় ২০ লাখের বেশি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত রবিউল ইসলাম বলেন, পূর্ব শত্রুতার জেরে আব্দুর রহিম মিয়া গংরা বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এ ঘটনায় গত শুক্রবার নামীয় সাতজন ও অজ্ঞাত ৬-৭ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ বিষয়ে প্রতিপক্ষ আব্দুর রহিম মিয়াদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে রবিউল ইসলাম নামে এক ব্যক্তি মামলা করেছেন। মামলাটি তদন্তাধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রংপুর

গাইবান্ধার সাদুল্লাপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

B
BN DESK | 22 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার